VOICE TAKE:- আবারো মেট্রো রেলের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। আজ রবিবার সকাল ১০ টা ৪৬ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে। ওই যাত্রীর শারীরিক অবস্থার কথা সঠিকভাবে এখনো জানা যাচ্ছে না। গত ৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক মেট্রো যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই ঘটনার এক সপ্তাহ কাটার আগে ফের একই ধরনের ঘটনা রবীন্দ্র সরোবর স্টেশনে।
মেট্রোরেল সূত্রে খবর, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল মেট্রোটি। আজ রবিবার ৮ ই ফেব্রুয়ারি সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে এক ব্যক্তি ঝাঁপ দেন। দ্রুত মেট্রো থামিয়ে দেন চালক। যাত্রীকে উদ্ধার করার জন্য লাইনের বিদ্যুৎ সংযোগ সাময়িক ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। মেট্রোর এক যাত্রীর বয়ান অনুযায়ী , ‘‘স্টেশনে অর্ধেক ঢুকে পড়েছিল মেট্রো। তখন আচমকা প্রচণ্ড জোরে ব্রেক কষা হয়। অনেকে ছিটকে পড়েন ভিতরে। প্রায় ১০ মিনিট পর দুর্ঘটনার কথা ঘোষণা করা হয়। আমরা নেমে আসি।’’
ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট ভাঙা পথে ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে মেট্রো চালানো হয়েছে। পরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
ব্লু লাইনে এই ধরনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। বার বার তার জন্য পরিষেবা ব্যাহত হয়েছে । গ্রিন লাইনের স্টেশনগুলিতে মেট্রোর লাইনের পাশে পাঁচিল থাকলেও ব্লু লাইনে কোনও রকম পাঁচিল নেই। ফলে লাইন অসুরক্ষিত। কিন্তু প্রাচীনতম রুট ব্লু লাইনে তা করা সম্ভব হয়নি কোনো কারণে। আজকের এই ঘটনা মেট্রোর নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন তুলে দিল । এর শেষ কবে ?

0 Comments