দেশের মধ্যে বিরল নজির ,আজ সুপ্রিম কোর্টে আইনজীবী রূপে মমতা বন্দ্যোপাধ্যায়
VOICE TAKE:-দেশের মধ্যে বিরল নজির গড়তে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সুপ্রিম কোর্টে এস আই আর মামলার শুনানি । সেই মামলাতে সওয়াল করতে চলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং । আজ সকাল দশটার মধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তার । হাইভোল্টেজ এই মামলা শুনানি ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা সুপ্রিম কোর্ট চত্বর । প্রবেশপথে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা বাহিনী ।
রাজ্যজুড়ে এস আই আর নিয়ে তোলপাড়ের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি প্রয়োজন পড়ে সুপ্রিম কোর্টের দিনে নিজে গিয়ে সওয়াল করবেন , আর আজ সেই ঘটনা ঘটতে চলেছে দেশের সর্বোচ্চ কোর্টে । আজ বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাহির বেঞ্চে রাজ্যে এস আই আর মামলার শুনানি রয়েছে।
সুপ্রিম কোর্টের সওয়াল করার জন্য মুখ্যমন্ত্রীর নামে এন্ট্রি পাস ও ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে। দিল্লিতে গত দুদিন ধরে একের পর এক কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি । এবার সেই এস আই আর মামলায় সুপ্রিম কোর্টে তিনি নিজে সওয়াল করতে চলেছেন।

0 Comments