Header Ads Widget

কয়লা পাচার মামলায় ED-র হাতে গ্রেপ্তার ২ প্রভাবশালী

কয়লা পাচার মামলায় ED-র হাতে গ্রেপ্তার ২ প্রভাবশালী
VOICE TAKE:- কয়লা পাচার মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ইডি । আজ সকালে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ED সূত্রে জানা গিয়েছে, দুই ব্যক্তির নাম চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে , এমনটাই অভিযোগ উঠে আসছে। 

গত কয়েকদিনে একাধিক ব্যবসায়ীকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্র ধরেই চলতি মাসের ৩ তারিখে আসানসোলের রানীগঞ্জ ও জামুরিয়া সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালান ই ডি আধিকারিকরা । দীর্ঘ তল্লাশি অভিযানে জামুড়িয়ার এক ব্যবসায়ির বাড়ির গুদামঘর থেকে প্রায় দেড় কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছিল । তাৎপর্যপূর্ণভাবে একই দিনে বুদবুদ থানার নতুন ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতেও তল্লাশিতে গিয়েছিল ইডি আধিকারিকরা । গতকাল চিন্ময় মণ্ডল , ওসি মনোরঞ্জন মণ্ডলকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি , আর আজ সকালে তদন্তে অসহযোগিতার অভিযোগে লালা ঘনিষ্ট চিন্ময় মণ্ডল ও কিরন খাঁ কে গ্রেফতার করা হয়। 

এই গ্রেফতার করার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধৃতদের সূত্র ধরে কয়লা পাচার কান্ডে আরো প্রভাবশালীদের নাম উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

0 Comments