Header Ads Widget

SRH BEAT RAJASTHAN ROYALS IN THEIR IPL 2025 FIRST ENCOUNTER

                         প্রথম ম্যাচে আগ্রাসী মেজাজে ব্যাটিং হায়দ্রাবাদের , লড়াই করেও হারলো রাজস্থান রয়্যালস 



প্রথম ম্যাচেই মারকাটারি মেজাজে খেলা শুরু সানরাইজারাস হায়দ্রাবাদের । ঠিক গত বছর যেখানে শেষ করেছিল সানরা , সেখান থেকেই শুরু করলো তারা।  টসে হেরে প্রথম ব্যাট করতে নামে প্যাট কামিন্সের দল।  শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করে দুই ওপেনার ।অভিষেক শর্মা ২৪ রানে আউট হলেও রানের গতি কমেনি । ঈশান কিশানের সাথে জুটি বাঁধেন অস্ট্রেলিয় ট্রেভিস হেড।  হেড ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে।  তার ইনিংসে ছিল ৩ টি ছয় ও ৯ টি চার । মুম্বই থেকে হায়দ্রাবাদে আসা ঈশান কিষাণ আজ ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন।নির্ধারিত ২০ ওভার শেষে হায়দ্রাবাদের স্কোরবোর্ডে ওঠে ২৮৬ রান । মাত্র ২ রান করতে পারলেই আইপিএলে নিজেদের করা সর্বোচ্চ রানের রেকর্ড তারা ছাপিয়ে যেতে পারত।  রাজস্থানের কোনো বোলার এদিন কোনো প্রভাব ফেলতে পারেননি।পাহাড়সমান টার্গেট হলেও তুল্যমূল্য লড়াই করে রাজস্থান রয়্যালস। প্রথম একাদশে না থাকলেও সঞ্জু স্যামসন আজ ৩৭ বলে ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেন। ধ্রুব জুড়েল (৭০) ও শিমরণ হেটমায়ার (৪২) ভালো ব্যাট করলেও রাজস্থানকে ম্যাচ জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না ।হায়দ্রাবাদের হয়ে দুটি করে উইকেট নেন সিমরনজিৎ সিং ও হার্শল প্যাটেল ।

Post a Comment

1 Comments