Header Ads Widget

নজিরবিহীন ঘটনা মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ,পরীক্ষা বাতিল ৫ ছাত্রের, সাসপেন্ড কয়েকজন শিক্ষক

নজিরবিহীন ঘটনা মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ,পরীক্ষা বাতিল ৫ ছাত্রের, সাসপেন্ড কয়েকজন শিক্ষক 
VOICE TAKE:- মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নজিরবিহীন ঘটনা ঘটল রাজ্যে । ঘটনায় করা শাস্তি মূলক পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ । পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর কলকাতা ও উত্তর ২৪ পরগনা পাঁচটি স্কুলে অশান্তির ঘটনায় পাঁচ জন ছাত্রসহ মোট আটজনকে শাস্তি দেওয়া হয়েছে । পাঁচজন ছাত্রের পরীক্ষা বাতিল করা হয়েছে । মূলত মোবাইল নিয়ে প্রবেশ করায় পরীক্ষা বাতিলের ঘটনাটি ঘটেছে । 
পূর্ব বর্ধমানের আজাপুর উচ্চ বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক শিক্ষা কর্মী ও অন্যান্য কয়েকজন শিক্ষক মিলিতভাবে মারধর করেন মধ্যশিক্ষা পর্ষদের এক পরিদর্শককে । এমনটাই অভিযোগ উঠে আসছে । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর ইংরেজি পরীক্ষার একেবারে শেষ দিকে স্কুলে দেখ শিক্ষা কর্মী। সঞ্জীব দাসের মোবাইল বেজে ওঠে পরীক্ষা কেন্দ্রের মধ্যে । সে সময়ে নিজের দায়িত্ব ছিলেন স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ । তৎক্ষণাৎ ওই মোবাইলটি প্রশান্ত সঞ্জীবের কাছে জমা নেওয়ার জন্য চান কিন্তু সঞ্জীব ফোন দিতে না চাওয়ায় শুরু হয় দুজনের মধ্যে শুরু হয় বচসা । এবং পরীক্ষা শেষে সেই বচসা গড়ায় প্রধান শিক্ষকের ঘর পর্যন্ত । প্রধান শিক্ষকের ঘরে সেই সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ভেনু সুপারভাইজার আশিস কুমার বিশ্বাস ,সংস্কৃত শিক্ষক প্রদীপ পন্ডিত ,জীববিদ্যার শিক্ষক সঞ্জিত টুডু , শারীরবিদ্যার শিক্ষক সিদ্ধার্থ বন্দোপাধ্যায় , কর্মশিক্ষার শিক্ষক অরিন্দম বালা ইংরেজি শিক্ষক অতনু মুখোপাধ্যায় এবং গণিত শিক্ষক আশীষ দত্ত । সেই সময় পর্ষদের পরিদর্শক প্রশান্তকে উপস্থিত থাকা প্রত্যেকেই মিলে বেধড়ক মারধর করে । প্রধান শিক্ষকের ঘরে সাধারণত সিসিটিভি ক্যামেরা থাকে , কিন্তু এই মারধরের ঘটনা সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ মুছে দেওয়া হয় বলে অভিযোগ উঠে আসছে পর্ষদ সূত্রে । 
আক্রান্ত ওই পরশেদ অধিকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার প্রেক্ষিতে সাত সাতজনকে সাসপেন্ড ও করা হয়েছে । পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট আমরা পেয়েছি আর সেই রিপোর্টের বৃদ্ধিতেই সাসপেন্ড করার সিদ্ধান্ত । এরপর দুইদিন কোন পরীক্ষা না থাকলেও শুক্রবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা আছে । সেইদিন সাথে নির্ভীক নিয়ে পরীক্ষা সম্পন্ন করা যায় সেটাও পর্ষদের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। 
এর পাশাপাশি ও দ্বিতীয় দিনের পরীক্ষায় বাতিল হয়েছে ৫ পড়ুয়ার পরীক্ষা । বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ উত্তর কলকাতা ও উত্তর ২৪ পরগনা পাঁচটি স্কুলে কয়েকজন ছাত্রের বিরুদ্ধে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অভিযোগ ওঠে । এবং সেই কারণেই পর্ষদ তাদের পরীক্ষা বাতিল করেছে। 

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার সময় আগে দেখা গেছে শেষ পরীক্ষার দিন ছাত্ররা স্কুলের জিনিসপত্র ভাঙচুর করেছে, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কর্মীর ওপর এই ধরনের হামলার ঘটনা আগে কখনো ঘটেনি । গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে নিন্দার ঝড় শুরু হয়েছে ।

Post a Comment

0 Comments