Header Ads Widget

PM Kisan: ২২তম কিস্তির টাকা প্রদানের সম্ভাব্য তারিখ জানা গেল

PM Kisan: ২২তম কিস্তির টাকা প্রদানের সম্ভাব্য তারিখ জানা গেল! কোটি কোটি কৃষকদের জন্য সুখবর
VOICE TAKE:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কিস্তির ২০০০ টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট এ ঢুকতে পারে। খুশির হাওয়া কৃষকদের মধ্যে।
কবে আসতে পারে PM Kisan–এর ২২তম কিস্তি?সরকারি সূত্রের ইঙ্গিত অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে PM Kisan–এর ২২তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। যদিও এখনও সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি । তবে আগের কিস্তিগুলির টাকা দেওয়ার তারিখ অনুযায়ী এই সময়েই টাকা আসার সম্ভাবনা বেশি।
এই প্রকল্পের অধীনে কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয় , তিনটি কিস্তির মাধ্যমে । প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে পান কৃষকরা । যে সকল কৃষকদের EKYC সম্পন্ন , তারাই এই টাকা পাবেন । যদি EKYC না থাকে দ্রুত নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে EKYC করিয়ে নিতে হবে । যদি না করা থাকে তাহলে টাকা ব্যাংক অ্যাকাউন্ট এ ঢুকবে না । যদি আগে EKYC না থাকার কারণে আগের কোনো কিস্তির টাকা যদি কোনো কৃষক না পান , EKYC পরে করলে সেই টাকা একসঙ্গে পাওয়া যাবে ।

কীভাবে জানবেন আপনার EKYC করা আছে কী না ? 
Pmkisan.gov.in এ গিয়ে Farmers Corner গিয়ে Benificiary Status এ নিজের Pm Kishan রেজিস্টার্ড আইডি দিয়ে নিজের তথ্য গুলো দেখতে পারবেন । সেখানে EKYC আছে কী না ? আপনি কত গুলি কিস্তির টাকা পেয়েছেন সমস্ত তথ্য জানতে পারবেন ।

Post a Comment

0 Comments