Header Ads Widget

পদ্মশ্রী পাচ্ছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত, হরমনপ্রীত , পদ্মসম্মান দেওয়া হবে ৯ ক্রীড়াবিদকে

পদ্মশ্রী পাচ্ছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত, হরমনপ্রীত , পদ্মসম্মান দেওয়া হবে ৯ ক্রীড়াবিদকে
VOICE TAKE:- চলতি বছর কারা পদ্মসম্মান পাচ্ছেন সেই তালিকা গতকাল ২৫ শে জানুয়ারি রবিবার প্রকাশিত হয়েছে। দেশের মোট ৯ ক্রীড়াবিদ এই সম্মান পাবেন। তালিকায় রয়েছেন রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌর। 

২০২৪ সালে রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত, ২০২৫ সালে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। ২০২৫ সালে ভারতের মহিলা দলকে প্রথম বার এক দিনের বিশ্বকাপ জিতিয়েছেন হরমনপ্রীত কৌর। মহিলাদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল তার নেতৃত্বে । এছাড়া প্রবীণ কুমারকেও এবার পদ্মশ্রী দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

টেনিসের এক কিংবদন্তি পাচ্ছেন পদ্মভূষণ পুরস্কার। বিজয় অমৃতরাজকে দেওয়া হচ্ছে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। ১৯৮৩ সালে পদ্মশ্রী পেয়েছিলেন বিজয়। তার আগে ১৯৭৪ সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। এ বার পাচ্ছেন পদ্মভূষণ। এখন অবশ্য আমেরিকার নাগরিক তিনি।
ভারতীয় মহিলা হকি দলের গোলরক্ষক সবিতা পুনিয়া পদ্মশ্রী পাচ্ছেন এবার ।
ক্রীড়ায় অবদানের জন্য বলদেব সিংহ, ভগবানদাস রাইকোয়ার এবং কে পাজানিভেলকেও দেওয়া হচ্ছে পদ্মশ্রী । কুস্তির কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভিলি এবার মরণোত্তর পদ্মশ্রী পাবেন।
সম্ভবত মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। ১৯৫৪ সালের ২রা জানুয়ারী থেকে এই পুরস্কারটি "শিল্প, শিক্ষা, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, অভিনয়, চিকিৎসা, সমাজসেবা এবং জনসাধারণের বিষয় সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ" প্রদান করা হয়। প্রতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকার এর পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয় । ২০২৬ সালে মোট ১৩১ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে। তার মধ্যে পাঁচ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী পাচ্ছেন।

Post a Comment

0 Comments