প্রজাতন্ত্র দিবসে সোনা- রুপোর দাম কেমন যাচ্ছে?‌ জেনে নিন কলকাতার দর 
VOICE TAKE:- আজ প্রজাতন্ত্র দিবস , এছাড়া আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে একের পর এক বিয়ের তারিখ । সোনা ও রুপোর গয়না প্রতিটি উৎসবে বাঙালির কাছে অপরিহার্য অঙ্গ। সোনা ও রুপোর দাম প্রতিনিয়ত পরিবর্তিত হয় বিভিন্ন কারণবশত । তাই প্রতিদিন রুপো ও সোনার দামের দিকে নজরটা রাখতেই হয় । আজ সোনার দামে বিরাট কোনও পতন হয়নি । আজ ২৬ জানুয়ারি, ২০২৬ কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৪৯১৫ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬২৭১ টাকা । যা গতকালের (২৫ শে জানুয়ারি) তুলনায় বৃদ্ধি পেয়েছে । 

রুপোর দাম সাড়ে ৩ লাখের গণ্ডি ছুঁই ছুঁই করছে। আজ ২৬ শে জানুয়ারি শহর কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৩৪০০০০ টাকা যা গতকালের থেকে ৫৪০০ টাকা বেশি । 

 রাজধানী দিল্লিতে ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৪৯৩০ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬২৮৬ টাকা ।

দেশের বাণিজ্য নগরী মুম্বাইতে ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৪৯১৫ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬২৭১ টাকা ।