Header Ads Widget

নতুন বছরের শুরুতেই বঙ্গবাসীদের জন্য সুখবর , চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন, কত ভাড়া হবে এই ট্রেনটির ?

জানুয়ারিতেই চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন, কেমন ট্রেন এটি ? গুয়াহাটি যেতে এর ভাড়া কত হতে পারে ? 
VOICE TAKE: নতুন বছরের শুরুতেই অত্যন্ত খুশির খবর বাংলা ও অসমের মানুষদের জন্য। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে হাওড়া স্টেশন থেকে, ট্রেনটি যাবে গুয়াহাটি অবধি । রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটির উদ্বোধন করবেন, যদিও রেলমন্ত্রকের পক্ষ থেকে নির্দিষ্ট কোন দিনক্ষণ এখনো অবধি ঘোষণা করা হয়নি । বন্দে ভারত এক্সপ্রেসের পরবর্তী সংস্করণ বন্দে ভারত স্লিপার। মূলত মধ্যবিত্ত পরিবারগুলির কথা মাথায় রেখে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। আরামদায়ক ভাবে ১০ থেকে ১৫ ঘণ্টার যাত্রাপথ মানুষজন যেতে পারবেন ।রেলমন্ত্রী আরো জানিয়েছেন আগামী ৬ মাসের মধ্যে অন্তত আরো ছয়টি এই ধরনের ট্রেন দেশে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য চালু হবে । রেল সূত্রে জানা গিয়েছে, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কামরা থাকবে। ১৬টি কামরার মধ্যে ১১টি কামরাই এসি ৩ টায়ার হবে। ৪টি এসি ২ টায়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। মোট ৮২৩ জন যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন। ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার । অন্যান্য ট্রেনগুলোতে যেখানে কলকাতা থেকে অসম যেতে সাড়ে ১৭ ঘণ্টা সময় লেগে যায়, সেখানেই বন্দে ভারত স্লিপার সাড়ে ১৪ ঘণ্টার মধ্যে আপনাকে গুয়াহাটি পৌঁছে দেবে। অত্যাধুনিক ইউরোপিয়ান ডিজাইনে তৈরি করা হয়েছে এই ট্রেনের কামরাগুলি। থাকবে নরম গদি দেওয়া বার্থ। উপরের বার্থে ওঠার জন্য থাকবে বিশেষ সিঁড়িও। এছাড়া বিমানের মতোই বায়ো ভ্যাকুউম টয়লেট থাকবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, মডিউলার প্যান্ট্রি, বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থাও থাকবে এই ট্রেনে। ফার্স্ট ক্লাস কামরায় আলাদা স্নান করার জায়গাও থাকবে যা ভারতীয় রেলে এই প্রথম । 
 হাওড়া থেকে গুয়াহাটি যেতে এই ট্রেনটির ভাড়া
এসি ৩ টায়ার কোচে ভাড়া হবে ২৩০০ টাকা 
এসি ২ টায়ার কোচে ভাড়া হবে ৩০০০ টাকা 
ফার্স্ট ক্লাস এসিতে ভাড়া হবে ৩৬০০ টাকা । 

Post a Comment

0 Comments