Header Ads Widget

আবারো উপেক্ষিত মহম্মদ শামি, দলে ফিরলেন শুভমন গিল - শ্রেয়স আয়ার

আবারো উপেক্ষিত মহম্মদ শামি, তবে চোট সরিয়ে দলে ফিরলেন গিল - শ্রেয়স 
VOICE TAKE : আবারো উপেক্ষা করা হল বাংলার পেসার মহম্মদ শামিকে । নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন না ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা শামি । ২০২৫ এর শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ তিনি খেলেছিলেন । তার জন্য কি চিরতরে বন্ধ হয়ে গেল টিম ইন্ডিয়ার দরজা ? আবার সেই প্রশ্ন ক্রিকেটমহলে ঘুরপাক খাচ্ছে। শামিকে না ফেরানো হলেও দীর্ঘদিন বাদে ওয়ানডে দলে ফেরানো হয়েছে মহম্মদ সিরাজকে । আর এদিকে চোট সরিয়ে দলে ফিরেছেন অধিনায়ক শুভমন গিল ও সহ অধিনায়ক শ্রেয়স আয়ার । দেখে নিন নিউজিল্যান্ডের বিপক্ষে কারা ভারতীয় দলে সুযোগ পেলেন। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতের দল–
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা , কুলদীপ যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং,  যশস্বী জয়সওয়াল।


Post a Comment

0 Comments