Header Ads Widget

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের দল ঘোষণা, দলে ফিরবেন কি শামি ?

নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের ভারতীয় দল ঘোষণা হবে আজই , দেখে নিন সম্ভাব্য স্কোয়াড
VOICE TAKE : নতুন বছরের শুরুতেই ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে । ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে আর শেষ ম্যাচ ১৮ তারিখে । আজ দুপুরে নির্বাচক কমিটি দল ঘোষণা করবে। কেমন হতে পারে ভারতীয় দল ?  সে নিয়ে ক্রিকেটমহলের আগ্রহ তুঙ্গে । বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ওয়ানডে সিরিজে অধিনায়ক শুভমন গিল দলে ফিরবেন । এছাড়া ওয়ার্কলোড এর কথা মাথায় রেখে জসপ্রিত বুমরা ও হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিতে পারে । ঋষভ পান্থ এর জায়গায় দলে দীর্ঘদিন বাদে ক্যামব্যাক করতে পারেন ঈশান কিষান । আর ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে মহম্মদ শামিকে একদিনের সিরিজের দলে ফেরানো হতে পারে , তিনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে । 
এক নজরে দেখে নিন কেমন হতে পারে ভারতীয় ওয়ানডে দল ?
শুভমন গিল (অধিনায়ক) , রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক) ঈশান কিষান (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল,ঋতুরাজ গয়কোয়াড, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর , কুলদীপ যাদব, মহম্মদ শামি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ । 

বি:দ্র - এটি সম্ভাব্য ভারতীয় দল, দল কেমন হতে পারে তেমন একটা ধারণা দেওয়া হয়েছে। 

Post a Comment

0 Comments