Header Ads Widget

সারা রাজ্যের পাশপাশি গয়েশপুর তৃণমুল নেতাকর্মীদের উদ্যোগে পালিত হল ২৯ তম প্রতিষ্ঠা দিবস

সারা রাজ্যের পাশপাশি গয়েশপুর তৃণমুল নেতাকর্মীদের উদ্যোগে পালিত হল ২৯ তম প্রতিষ্ঠা দিবস 

VOICE TAKE: তৃণমূল কংগ্রেসের ২৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি সংগঠিত হয়।রক্তদান শিবিরের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, প্রায় গয়েশপুর শহরে শত উদ্ধে রক্তদাতা রক্ত দান করেন।
আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র, ৩১ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বছরের প্রথম দিনে ৫৫ টা বুথে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এবং শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়। এছাড়াও গান্ধী মেমোরিয়াল হাসপাতালে অসুস্থ রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করা হয়।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় আজ দেখতে দেখতে ২৯ তম বর্ষে পদার্পণ করলো।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা রাজ্য তথা জেলা সহ গয়েশপুর শহরে উদযাপন করা হলো দলের প্রতিষ্ঠা দিবস।উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নেপাল সাহা, গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মরন কুমার দে, মহিলা সভানেত্রী টুম্পা দে, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর।
এদিন তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল।পরিশেষে টাউন সভাপতি মরন কুমার দে বলেন আর মাত্র কয়েক মাস বাদে বিধান সভা নির্বাচন তাই চতুর্থ বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী বছর আরো সাড়ম্বরে পালিত হবে দলের প্রতিষ্ঠা দিবস।

Post a Comment

0 Comments