Header Ads Widget

আজ সোনা- রুপোর দাম কেমন যাচ্ছে?‌ জেনে নিন কলকাতার দর

আজ সোনা- রুপোর দাম কেমন যাচ্ছে?‌ জেনে নিন কলকাতার দর 
 VOICE TAKE :- আগামীকাল প্রজাতন্ত্র দিবস , এছাড়া আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে একের পর এক বিয়ের তারিখ । সোনা ও রুপোর গয়না প্রতিটি উৎসবে বাঙালির কাছে অপরিহার্য অঙ্গ। সোনা ও রুপোর দাম প্রতিনিয়ত পরিবর্তিত হয় বিভিন্ন কারণবশত । তাই প্রতিদিন রুপো ও সোনার দামের দিকে নজরটা রাখতেই হয় । আজ সোনার দামে বিরাট কোনও পতন হয়নি । আজ ২৫ জানুয়ারি, ২০২৬ কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৫০৭৫ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৫৮৬০ টাকা । পাকা সোনার বাট ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৫৭৮৫ টাকা । যা গতকালের (২৪ শে জানুয়ারি) তুলনায় বৃদ্ধি পেয়েছে । 

রুপোর দাম ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। আজ রবিবার ২৫ শে জানুয়ারি শহর কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৩৩৪৬০০ টাকা, যা গত দিনের থেকে ৯.২০ শতাংশ পরিবর্তিত হয়েছে। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজিের দাম ৩৩৪৭০০ টাকা । 

দেশের রাজধানী দিল্লিতে ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৪৭০৫ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬০৪১ টাকা ।
দেশের বাণিজ্য নগরী মুম্বাইতে ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ১৪৬৯০ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬০২৬ টাকা ।

Post a Comment

0 Comments