Header Ads Widget

নিউটাউনের ইকো পার্কের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর্গাঅঙ্গন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

নিউটাউনের ইকো পার্কের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর্গাঅঙ্গন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন 
VOICE TAKE: আজ নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সবচেয়ে বড় উৎসব ‘দুর্গাপুজো’কে কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। তাদের এই স্বীকৃতিকে সম্মান জানাতে এই ‘দুর্গা অঙ্গন’ তৈরি করার সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন "আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, সব ধর্মের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। কারণ, আমি মনে করি - ধর্ম যার যার, উৎসব সবার। " ‘দুর্গা অঙ্গন’ তৈরি করতে মোট খরচ হচ্ছে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা। এই অঙ্গনে তৈরি হবে একটি মিউজিয়ামও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে সম্পর্কিত শিল্পকলা, পৌরাণিক কাহিনিও স্থান পাবে এই মিউজিয়ামে। নিউটাউনে ইকো পার্কের কাছে ১৭.২৮ একর জমিতে তৈরি হওয়া ‘দুর্গা অঙ্গন’-এ প্রতিদিন ১ লক্ষ ভক্ত আসতে পারবেন, উঠোনে একসঙ্গে হাজার ভক্তের বসার ব্যবস্থা গড়ে তোলা হবে। ১০৮ দেবদেবীর মূর্তি, ৬৪ সিংহ মূর্তি থাকবে। বছরের প্রতিটি দিন খোলা থাকবে দুর্গা অঙ্গন, দেওয়া যাবে পুজো। দেবী লক্ষ্মী ও সরস্বতীর জন্য আলাদা মণ্ডপ হবে। আলাদা প্রসাদ তৈরির ঘর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘর তৈরি হবে। মন্দির চত্বরে তৈরি হবে দোকান । আগামী দিনে দূর্গাঅঙ্গনকে কেন্দ্র করে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এই বাংলায়। 

Post a Comment

0 Comments