Header Ads Widget

এস আই আরে শুনানিতে হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদ সভা করলো তৃনমূল

শুরু হয়েছে এস আই আর এর শুনানি পর্ব,  SIR এ হেনস্থার প্রতিবাদে চন্দ্রকোনায় সভা করলো তৃনমূল 
VOICE TAKE: এস আই আরের চক্রান্তের প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, বাংলার উন্নয়নের বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে প্রকাশ্য জনসমাবেশ হলো চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের, ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের কল্লা এলাকার সমবায় সমিতি সংলগ্ন মাঠে। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, ঘাটাল সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি শেখ নজরুল ইসলাম, চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ সহ একাধিক তৃনমূল নেতৃত্ব। 
জানা যায়, সংখ্যালঘু এলাকায় সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে আজকের এই সমাবেশ। রাজ্যজুড়ে এস আই আর এর হেয়ারিং এর নোটিশ পেয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পাশাপাশি হেয়ারিং এর নোটিশ পেয়ে ইতিমধ্যে অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন। সাধারণ ভোটারদের অভয় দিতেই আজকের এই সমাবেশের আয়োজন বলে দাবী তৃনমূল নেতৃত্বদের। বাংলার মানুষের ভোট রক্ষার এই জনসভায় হাজির ছিলেন এলাকার অগণিত মানুষ সহ তৃনমূলের কর্মী ও সমর্থক।

Post a Comment

0 Comments