ভারতের হয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১০০ ছক্কা সম্পূর্ণ হার্দিক এর, তিনি চতুর্থ স্থানে । তার আগে কারা ?
VOICE TAKE: ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে গতকাল ১০০ টি ছক্কা পূর্ণ করেছেন হার্দিক পান্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে । এই তালিকায় তার আগে কারা আছেন ?
সবার প্রথমে আছেন গত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। তিনি মোট ২০৫ টি ছয় মেরেছেন । ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ।
তালিকায় দ্বিতীয় নাম টি টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের। তিনি ছয় মেরেছেন ১৫৫ টি ।
তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি । তার মারা ছয়ের সংখ্যা ১২৪ টি । রোহিতের মতো তিনিও ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ।

0 Comments