VOICE TAKE: চোটের জন্য নেই শুভমন গিল। গত অস্ট্রেলিয়া সফরে এক দিনের সিরিজ়ের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ারও চোটের জন্য মাঠের বাইরে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে জাতীয় নির্বাচক কমিটিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড । শুভমন গিলের অবর্তমানে ভারতকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। এর আগে ২০২৩ সালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই শেষ বার নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। ক্রমাগত টেস্ট ম্যাচ খেলার চাপের কারণে মহম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাকে এই সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে বোর্ড । দুই সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন প্রোটিয়াদের বিরুদ্ধে। আবারো একবার দলে জায়গা পাননি বাংলার মহম্মদ শামি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক ), ঋষভ পন্থ
( উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং এবং ধ্রুব জুরেল।

0 Comments