Header Ads Widget

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তায় ভারত

সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে দলকে চিন্তায় রাখছে অধিনায়ক সূর্যের ব্যাটিং ফর্ম
VOICE TAKE: সামনে কড়া নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দল ভালো খেললেও একটি বিষয় নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনুরাগীরা । দল জয়ের দেখা পাচ্ছে কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটে রান পাচ্ছেন না। বিগত ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা। হিটম্যানের অবসরের পর টি টোয়েন্টি দলের অধিনায়কত্বের ব্যাটন ওঠে সূর্যকুমারের হাতে । অধিনায়ক হওয়ার আগে দীর্ঘ সময় ধরে টি টোয়েন্টি ব্যাটসম্যানদের আইসিসি র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ছিলেন তিনি । চলতি বছর ২০২৫ এ ১৭ ম্যাচে মোট রান ২০১ সর্বোচ্চ ৪৭ ।  এই ফর্ম তার থেকে প্রত্যাশিত নয় । সূর্যকুমার টি টোয়েন্টি দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ । বেশির ভাগ ম্যাচে প্রথম দিকে দুই ওপেনার অভিষেক শর্মা , শুভমন গিল বা কোনো ম্যাচে সঞ্জু স্যামসন ভালো খেলে দিচ্ছেন ফলে সূর্যের ব্যাটিং ফর্ম দলকে খুব একটা চাপে ফেলছে না । যেহেতু সামনে বিশ্বকাপ খুব বেশি হাতে সময় নেই দেখা গেল ওপেনাররা রান পেলেন না কোনো ম্যাচে সেখানে অধিনায়ককে বাড়তি দায়িত্ব নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে হবে , নচেৎ আগামী বিশ্বকাপে সমস্যায় পড়তে পারে ভারতীয় ব্যাটিং লাইন আপ । এছাড়াও এই সমস্যা চলতে থাকলে সূর্যকুমারের জাতীয় দলের অধিনায়ক এর দায়িত্বও চলে যেতে পারে । শুভমন গিলকে টিম ম্যানেজমেন্ট সব ফরম্যাটে অধিনায়ক বানাতে চাইছে সেখানে সূর্যকুমারের ব্যাটিং ফর্ম সেটাকে আরো এগিয়ে আনতে পারে। বর্তমানে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল , এখনো বাকি রয়েছে সিরিজের তিনটি ম্যাচ । সেখানে ভারত অধিনায়কের ব্যাট থেকে বড় রানের ইনিংস আসে কি না অপেক্ষায় ক্রিকেটমহল। 

Post a Comment

0 Comments