টোটো রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে ছড়াচ্ছে একাধিক বিভ্রান্তি , চাঞ্চল্য টোটোচালকদের মধ্যে
VOICE TAKE: পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট সময়সীমা ও মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে । পরিবহন মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন । কিন্তু দিনহাটা এলাকায় কেউ কেউ টোটো রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে ভ্রান্তি ছড়াচ্ছে এবার সেই ভ্রান্তি দূর করলেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য । এক শ্রেণীর ব্যক্তিরা গ্রামগঞ্জের টোটোচালকদের ভুল বুঝিয়ে জোর করে ধর্মঘটে যোগ দেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছিল ।গ্রামের টোটো চালকদের অভিযোগ তারা যদি বন্ধে শামিল না হন তাহলে তাদের গাড়ি দিনহাটা শহরে গেলে ভেঙে ফেলা হবে । এরপর এই বিষয়টিতে হস্তক্ষেপ করেন ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তিনি বলেন দশ হাজার বারো হাজার যারা বলছে তারা টোটো চালকদের বিভ্রান্ত করছে আসলে নতুন টোটো চালকদের জন্য রেজিস্ট্রেশন বাবদ লাগবে ১৬০০ টাকা এবং পুরনো টোটো রেজিস্ট্রেশন করতে লাগবে ২২০০ টাকা।

0 Comments