Header Ads Widget

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের অধিনায়ক হবেন কে ?

গিল , শ্রেয়স আয়ার চোটের কবলে ? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজে ভারতের অধিনায়ক কে ? 
VOICE TAKE: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দল এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলছে । ইডেন টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গিল - যশস্বীরা । টেস্ট হারের পাশাপাশি টিম ইন্ডিয়ার জন্য আরো বড় চাপের বিষয় অধিনায়ক শুভমন গিল চোট পেয়ে ছিটকে গেছেন । ব্যাটিং করতে গিয়ে চোট লেগেছে তার । দ্বিতীয় টেস্টে তো তাকেই পাওয়াই যাবে না উপরন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজে তার খেলা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে । আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজে খেলবে ভারতীয় দল। এখন প্রশ্ন হচ্ছে গিল যদি ফিট না হন তাহলে কে নেতৃত্ব দেবেন ভারতকে? এখনো পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি ভারতীয় নির্বাচক কমিটি । তবে যে নাম গুলো অধিনায়ক হিসেবে উঠে আসছে তা হলো ।
১) লোকেশ রাহুল : - রাহুলকে অধিনায়ক করার সম্ভাবনা সবথেকে বেশি । রোহিত এর কথা অধিনায়ক হিসেবে ভাবছেই না টিম ম্যানেজমেন্ট । রাহুল সিনিয়র খেলোয়াড় এর আগেও ভারতীয় দলে অধিনায়কত্ব করেছেন । সুতরাং তিনি এই দায়িত্বের জোরালো দাবিদার । 
২) ঋষভ পান্থ : চোট সরিয়ে টেস্ট সিরিজে তিনি কামব্যাক করেছেন । এই মুহূর্তে তিনি টেস্ট দলের সহ অধিনায়ক । গিল এর অনুপস্থিতে দ্বিতীয় টেস্টে ঋষভ পান্থ অধিনায়কত্ব করবেন । ওয়ানডে সিরিজেও তাকে অধিনায়ক হিসেবে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট । 

Post a Comment

0 Comments