বিহারে এনডিএর বিপুল জয় উপলক্ষ্যে চাঁপদানীতে বিজয় মিছিল বিজেপির।মিছিল শেষে বিজেপি পরিচালিত ক্লাবে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
VOICE TAKE: বিহারে বিজেপির জয়ে চাঁপদানীতে বিজয় মিছিল বিজেপির।মিছিল শেষে বিজেপি কর্মিদের উপর হামলা ভাঙচুরের অভিযোগ,তৃনমূল আশ্রিতদের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার করে তৃনমূলের দাবী,নিজেদের গন্ডোগোল তৃনমূলের ঘারে চাপাতে চাইছে বিজেপি।বিহারের ভোটে বিরাট জয় হয়েছে এনডিএ জোটের।রবিবার হুগলির চাঁপদানি পুরসভার ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বার করে বিজেপি কর্মীরা।অভিযোগ,মিছিল শেষ হতে ভারতীয় কিষাণ মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরীর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে মারধোর করে তৃনমূল আশ্রিত কয়েকজন।
এরপর গভীর রাতে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি পরিচালিত একটি ক্লাবে ভাঙচুর চালানো হয়।
স্থানীয় বিজেপি নেতা হরি মিশ্র অভিযোগ করেন,তৃণমূলের গুন্ডারা এই কাজ করেছে।
হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি এবং চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন বলেন,২২ নম্বর ওয়ার্ডে একটা ক্লাব ভেঙেছে।সেটা নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি করছে।বলছে বিজেপির পার্টি অফিস তৃণমূল নাকি ভেঙেছে।সম্পূর্ণ মিথ্যা কথা।সবাই জানে ওটা একটা ক্লাব এবং সেটা বিজেপির নিজেদের গন্ডগোলের জেরেই ভেঙেছে।মানুষকে এরা ভুল বোঝাচ্ছে।এসব করে কোন লাভ হবে না মানুষের সঙ্গে থাকতে হবে।

0 Comments