VOICE TAKE : বর্তমানে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলে। সকালে রানাঘাট থেকে শিয়ালদহ আসে, আবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে ফেরে রানাঘাটে। তবে দুর্গোপুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে আরও দুই শাখায় এক জোড়া করে এসি লোকাল চালানোর পরিকল্পনা করেছে পূর্ব রেল।
দিন কয়েক আগে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে এসি লোকাল ট্রেন চালানো শুরু করে পূর্ব রেল। পূর্ব ভারতের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গেই এই ট্রেন চালু হয়। এ বার শিয়ালদহ ডিভিশনে আরও দুই শাখায় এসি লোকাল চালানোর কথা ঘোষণা করল রেল। ট্রেনের রুট ও সময়সূচী জানানো হয়েছে। বর্তমানে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলে। দিনের ব্যস্ত সময়েই ওই শাখায় এসি লোকাল চলছে। সকালে রানাঘাট থেকে শিয়ালদহ আসে, আবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে ফেরে রানাঘাটে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ শাখায় এক জোড়া এসি লোকাল চালানো হবে। আর অন্য দিকে, শিয়ালদহ এবং কৃষ্ণনগরের মধ্যেও এক জোড়া এসি লোকাল ট্রেন চালানো হবে । শুধু তা-ই নয়, শিয়ালদহ ডিভিশনে আরও কয়েক লোকাল ট্রেন চালানোর কথা জানানো হয়েছে।
নতুন এসি লোকালের সময়সূচিও জানিয়েছে পূর্ব রেল। জানানো হয়েছে, রানাঘাট থেকে নতুন এসি লোকাল ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১১ মিনিটে। সেই ট্রেন বনগাঁ পৌঁছোবে সকাল ৭টা ৫২ মিনিটে। তার পর বনগাঁ থেকে সেই ট্রেন ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে সকাল ৯টা ৩৭ মিনিটে। আবার শিয়ালদহ থেকে সেই এসি লোকাল ছাড়বে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। বনগাঁ পৌঁছোবে রাত ৮টা ০৪ মিনিটে। তার পর গন্তব্য রানাঘাটে পৌঁছোবে রাত ৮টা ৪১ মিনিটে।

0 Comments