আজ থেকে দমদম থেকে শহিদ ক্ষুদিরাম রাত্রিকালীন পরিষেবা বন্ধ
VOICE TAKE: মেট্রোকে কলকাতা শহরের কর্মব্যস্ত মানুষের জীবনের লাইফলাইন। যানজট এড়াতে বহু মানুষের পছন্দের তালিকায় মেট্রোরেল। তবে বুধবার থেকে আর রাত্রিকালীন পরিষেবা মিলবে না ব্লু লাইনে। দমদম এবং শহিদ ক্ষুদিরামের (ব্লু লাইন) মধ্যে রাত্রিকালীন পরিষেবা এ বার পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে এক বছর আগে এই পরিষেবা চালু করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু আজ থেকে আর সেই পরিষেবা পাবেন না যাত্রীরা।
গত বছর জুন মাসে মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছিল, রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ব্লু লাইনে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়। তবে শেষ পরিষেবাটি চলবে দমদম এবং কবি সুভাষের মধ্যে। অর্থাৎ রাত্রিকালীন এক জোড়া বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত শহরবাসীর একাংশের মনে খুশির হাওয়া বয়ে এনেছিল। দিন কয়েক পরে মেট্রো আবার জানায় বিশেষ পরিষেবার সময়সূচি বদল করছে তারা। সে বারও বলা হয়েছিল, ‘‘যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাত্রিকালীন পরিষেবার সময় ২০ মিনিট কমিয়ে আনা হচ্ছে।’’ অর্থাৎ, রাত ১১টার পরিবর্তে দমদম এবং কবি সুভাষ— উভয় প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। কারণ হিসাবে মেট্রো জানিয়েছে, ‘মাত্রাতিরিক্ত খরচ’ এবং সেই তুলনায় ‘খুবই কম আয়’-এর কথা।

0 Comments