VOICE TAKE : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির মধ্য দিয়ে উপকৃত হচ্ছেন গ্রাম বাংলার মানুষ। প্রতিটি বুথে ১০ লক্ষ টাকার কাজের প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার বীরভূমের নানুর ব্লকের থুপসারা গ্রাম পঞ্চায়েতের কুড়গ্রাম জুনিয়র হাই স্কুলে আয়োজিত ক্যাম্পে হঠাৎ পরিদর্শনে আসেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঙ্গে উপস্থিত ছিলেন নানুরের জয়েন্ট বিডিও, পঞ্চায়েত প্রধান ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
ক্যাম্পে দুটি বুথের সাধারণ মানুষের কাছ থেকে রাস্তা, ড্রেন, পানীয় জল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ নানান সমস্যার দাবি শোনেন জেলা সভাধিপতি। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে এলাকার বহু পুরনো সমস্যা সমাধান হবে। যেসব সমস্যা প্রকল্পের আওতায় পড়বে না, সেগুলি জেলা পরিষদের উদ্যোগে সমাধান করা হবে। আগামী তিন মাসের মধ্যেই মানুষের দাবির সুরাহা হবে বলে আশ্বাস দেন তিনি।
কাজল শেখ আরও বলেন, “আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প বাংলার এক ব্যতিক্রমী উদ্যোগ। এই প্রকল্প ঘিরে মানুষের মধ্যে বিপুল সাড়া পড়েছে, যা গোটা দেশকে পথ দেখাচ্ছে।”

0 Comments