Header Ads Widget

এশিয়া কাপে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত - ওমান

এশিয়া কাপে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত - ওমান 
VOICE TAKE: প্রত্যশামতই এশিয়া কাপে পরপর দুই ম্যাচে জিতে সুপার ফোরের টিকিট নিশ্চিত করেছে ভারত । প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ৯৩ বল বাকি থাকতে ৯ উইকেট হাতে রেখে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া । আর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ম্যাচ জেতেন সূর্যকুমার যাদব এর নেতৃত্বধীন মেন ইন ব্লু। এমতবস্থায় আজ ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামবে ভারত । আজকের ম্যাচে বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে । দলের ব্যাটিং বিভাগে কোনো পরিবর্তন না আসলেও বোলিং বিভাগে বিগত ম্যাচ গুলিতে খেলা বোলারদের বিশ্রাম দেওয়া হতে পারে । ওয়ার্কলোডের কথা মাথায় রেখে জসপ্রীত বুমরাকে না খেলিয়ে অর্শদীপ সিংকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট । এছাড়া কুলদীপ যাদবের জায়গায় কোচ গম্ভীর এর পছন্দের বোলার হর্ষিত রানা দলের প্রথম একাদশে আসতে পারেন । 

ওমানের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় দলের প্রথম একাদশ এক নজরে দেখে নিন । 
অভিষেক শর্মা , শুভমন গিল (সহ অধিনায়ক ), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা , শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক ),হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব/ হর্ষিত রানা, অক্ষর প্যাটেল , বরুণ চক্রবর্তী , অর্শদীপ সিং /জসপ্রীত বুমরা ।  

Post a Comment

0 Comments