VOICE TAKE: এবার আরো এক প্রাক্তন ক্রিকেটারকে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে। BCCI এর অংশ হতে পারেন হরভজন সিংহ। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নিজের রাজ্য পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসাবে যোগ দেবেন তিনি। পাশে পাবেন একদা সতীর্থ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। যিনি বাংলার প্রতিনিধি হিসাবে বৈঠকে উপস্থিত থাকবেন। সেই সভায় বোর্ডের পাঁচ গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হবে।
ওই দিন বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের নির্বাচন হবে। সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম-সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে। অ্যাপেক্স কাউন্সিলে জেনারেল বডির একজন এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলে জেনারেল বডির দু’জনকে নেওয়া হবে। প্রাক্তন জাতীয় দলের স্পিনার বর্তমানে হরভজন রাজ্যসভার সাংসদ। আগেই পঞ্জাব ক্রিকেট সংস্থার পরামর্শদাতা হিসাবে নির্বাচিত হয়েছেন। এই প্রথম তিনি নিজ রাজ্য সংস্থার প্রতিনিধিত্ব করবেন। বোর্ডের কোনও একটি পদে তার নির্বাচিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে ভাজ্জিকে আগামীদিনে বোর্ডকর্তা হিসাবে তাঁকে দেখা যেতেই পারে।

0 Comments