অনেকটা স্পষ্ট হলো শোভন চট্টোপাধ্যায় এর রাজনীতিতে ফেরার সম্ভাবনা
VOICE TAKE:বেশ কিছু বছর শাসক দলের রাজিনীতির থেকে দূরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কানন ওরফে শোভন চট্টোপাধ্যায় । ২০২১ শে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর গেরুয়া শিবিরের থেকে শোভন বাবুর দূরত্ব ক্রমশ বেড়েছে । সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে দার্জিলিংয়ে বৈঠকের পর NKDA এর চেয়ারম্যান হিসাবে নাম ঘোষণা হয়েছে তার । এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন বাবুর আবার তৃনমূলের হয়ে সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তন হতে চলেছে । নতুন পদ পাওয়ার পরেই শোভন চট্টোপাধ্যায় কে নিয়ে বেহালায় দেখা গিয়েছে পোস্টার। এনকেডি এর চেয়ারম্যান হয়েছেন শোভন চট্টোপাধ্যায় আর সেই কারণে বেহালায় জয় বাংলা লেখা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় ছবি দেয়া বড় বড় পোস্টার রাস্তায় দেখা যাচ্ছে। বেহালা নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজনৈতিক উত্তাপ বেশ কিছুটা বাড়িয়ে দিল একথা নির্দ্ধিধায় বলাই যায় ।

0 Comments