Header Ads Widget

আবারও ভারতীয় দলের দায়িত্বে ধোনি ?

VOICE TAKE: ভারতীয় ক্রিকেটে আবার শুরু হতে পারে ধোনি জমানা । খেলোয়াড় হিসেবে নয় ক্যাপ্টেন কুলকে দেখা যেতে পারে কোচিং প্যানেলে । 
আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় মহেন্দ্র সিংহ ধোনিকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক রিপোর্ট মারফত জানা গেছে, ধোনিকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এক আধিকারিক বলেন, “ধোনিকে আরও এক বার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড ভাবছে , ওর মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারেন। ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে মেন্টর হিসাবে নিযুক্ত করা হয়েছিল। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ। কিন্তু সে বার সফল হতে পারেননি ধোনি। বিশ্বকাপের নক আউটে পর্বে পৌঁছাতে পারেনি ভারত। বিশ্বকাপের পরেই জাতীয় দলের দায়িত্ব ছাড়েন ধোনি। এ বার আবার ধোনিকে প্রস্তাব দেওয়া হলেও, তিনি সেই প্রস্তাবে রাজি হবেন কি না সংশয় রয়েছে। 
২০২৬ সালে দেশের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’বছর আগে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে রোহিত শর্মার অধিনায়কত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। দেশের মাটিতে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামবে মেন ইন ব্লু ব্রিগেড। এখন সবথেকে বড় প্রশ্ন, সেখানে কি ভারতের ডাগআউটে কি দেখা যাবে ভারতের সফলতম অধিনায়ক ধোনিকে ?

Post a Comment

0 Comments