Header Ads Widget

উত্তর কলকাতার কোন মেট্রো স্টেশনে নেমে কোন পুজো প্যান্ডেলে যাবেন?

এবারের দুর্গাপুজোয় চষে ফেলুন পুরো উত্তর কলকাতা, কোন মেট্রো থেকে বেরোলেই অপেক্ষা করছে কোন পুজো মণ্ডপ?
VOICE TAKE: উত্তর কলকাতার পুজো দেখতে একটা গোটা দিনও বোধহয় যথেষ্ট নয়। যদিও মেট্রোর দৌলতে অনেকটাই সহজ হয়েছে। তবে ঠিক কোন মেট্রো স্টেশনের কাছে রয়েছে শহরের কোন কোন বড় পুজো মণ্ডপ, সেটা পুজো শুরুর আগেই জেনে নেওয়া নেওয়া যাক।

১) নোয়াপাড়া মেট্রো স্টেশন 
শুরু করা যাক নোয়াপাড়া থেকেই। প্রথমেই আসে নোয়াপাড়া দাদাভাই সংঘের পুজো। স্টেশন থেকে নেমে বেশি দূর হাঁটার প্রয়োজন নেই। একদম সামনেই এই পুজো মণ্ডপ। এছাড়াও আছে গ্রিন পার্ক নেতাজি ইউনাইটেড ক্লাব।

২)দমদম মেট্রো স্টেশন 
দমদম তরুণ সংঘ, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক যুবকবৃন্দ-এই পুজো মণ্ডপগুলি প্রতি বছরই চর্চায় থাকে। এ ছাড়াও রয়েছে সিঁথির মোড়ের বন্ধুদল স্পোটিং ক্লাব। দমদম পার্ক সর্বজনীনের কথাও আপনার পুজো পরিক্রমার মধ্যে রাখবেন। 

৩) বেলগাছিয়া মেট্রো স্টেশন 
দমদমের পরের স্টেশন বেলগাছিয়ায় নামলেই একের পর এক বড় পুজো। রয়েছে টালা প্রত্যয়, টালা বারোয়ারি। আরো কিছুটা এগিয়ে লেকটাউনের দিকে পাবেন শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজো ।

৪) শ্যামবাজার মেট্রো স্টেশন 
স্টেশন থেকে নেমে কোনো গাড়ি-ঘোড়া নয়, পায়ে হেঁটেই দেখে নেওয়া যাবে শ্যাম স্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সর্বজনীনের মতো বড় বড় পুজোগুলি।

৫)শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন 
 শোভাবাজার রাজবাড়ির প্রাচীন দুর্গা পুজো, এর পর একে একে আসবে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীন- কী নেই সেখানে। তালিকা এখানে শেষ নয়। আছে কাশী বোস লেন, তেলেঙ্গাবাগান, হাতিবাগান নবীনপল্লি, সিকদার বাগান, গৌরী বাড়ির মতো পুজো।

৬)গিরিশ পার্ক মেট্রো স্টেশন 
এই স্টেশনে নামলেও দেখতে পাওয়া যাবে একের পর এক উত্তরের বড় পুজো। রয়েছে চালতাবাগান, সিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোটিং ইত্যাদি।

৭) মহত্মা গান্ধী রোড বা এমজি রোড মেট্রো স্টেশন 
স্টেশনে নেমেই অপেক্ষা করছে মহম্মদ আলি পার্কের পুজো, এ ছাড়াও রয়েছে কলেজ স্কোয়ার এর পুজো ।

৮)সেন্ট্রাল মেট্রো স্টেশন 
সন্তোষ মিত্র স্কোয়ার তো আছেই, এ ছাড়াও আপনি পাবেন সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিটোলা অথবা লেবুতলা পার্কের পুজো। 

Post a Comment

0 Comments