VOICE TAKE: সেন্ট্রালাইজড এডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করেছিল ২ লক্ষ ৩২ হাজারের মতো ছাত্রছাত্রী। তার মধ্যে থেকে স্নাতকে ভর্তি হয়ে ক্লাস শুরু করেছেন, ২ লক্ষ ২৫ হাজার ৮২৫ জন। অর্থাৎ প্রায় ৭০০০ ছাত্র-ছাত্রী প্রথম দফায় ভর্তি হলেন না।
প্রথম পর্যায়ে ৪ লক্ষ ২ হাজার ৫৫৭ টি আসনের জন্য আবেদন করেছিলেন ৩ লক্ষ ৫৯ হাজার ৭৬৮ জন পড়ুয়া। এর মধ্যে তালিকায় থাকা ২ লক্ষ ৩২ হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী প্রথম দফায় ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর মধ্যে থেকে কলেজে ভর্তি হলেন ২ লক্ষ ২৫ হাজার ৮২৫ জন। অর্থাৎ ৭০০০ মতন ছাত্র-ছাত্রী ভর্তি হলেন না। প্রথম দফায় আবেদন করার পর। ফলে সব মিলিয়ে প্রথম দফায় প্রায় ১ লক্ষ ৮০ হাজার আসন ফাঁকা রয়ে গেল।

0 Comments