VOICE TAKE: গতকাল ছিল তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । গান্ধী মূর্তির পাদদেশের সেই মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? চলুন দেখে নেই ।
১. যারা SIR করে অধিকার কেড়ে নিচ্ছে বাংলা তার যোগ্য জবাব দেবে। বর্তমান কেন্দ্রে সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়ানোর জন্য ভোটার বেছে নিচ্ছে। আগে সরকার মানুষ বেছে নিতে। এখন উল্টো।
২. গত বছর আমরা যে সময় সমাবেশ করেছিলাম তখন আর জি কর চলছিল। আজ একবছর হয়ে গেলো। যেটা কলকাতা পুলিশ 24 ঘণ্টায় করেছে। সেটা কেন্দ্র এখনো করতে পারল না।
৩.আমরা অপরাজিতা বিল কেন্দ্রে পাঠিয়েছি। আজ এক বছর হয়ে গেলো এই বিলের অনুমোদন পাওয়া যায়নি। যারা সেদিন রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, তারা দোষীদের শাস্তির জন্য রাস্তায় নামেনি।
৪.আমরা যদি ৬৯ লক্ষ জব কার্ড হোল্ডারদের জন্য লড়াই করতে পারি তাহলে যারা বাঙালিকে বাংলাদেশী বলেছে তাদের বিরুদ্ধেও রাস্তায় নামতে পারি। যারা ১০ কোটি বাঙালিকে অপমান করেছে। তাদের যোগ্য জবাব দিতে হবে।

0 Comments