শহর কলকাতায় টানা তিন দিন দুর্যোগের সতর্কতা! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত চলবে । কবে কাটবে দুর্যোগ ?
VOICE TAKE: আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ওই জেলাগুলির পাশাপাশি শনিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই জানা গেছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবারের আগে পর্যন্ত আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম ।
সপ্তাহের শেষে প্রচণ্ড পরিমাণে উত্তাল থাকবে সমুদ্রও। হাওয়ার সর্বোচ্চ গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটারে। ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের শনি ও রবিবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এর পক্ষ থেকে।

0 Comments