টি-টোয়েন্টিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন, অধিনায়ক সূর্যই, এশিয়া কাপে ১৫ জনের দলে কারা?
VOICE TAKE : সম্প্রতি ভারত - ইংল্যান্ড সিরিজ শেষ হয়েছে । জেমস আন্ডারসন ও সচিন তেন্ডুলকর এর নামাঙ্কিত ট্রফি ২- ২ ব্যবধানে ড্র করে এসেছে ভারত । দল এখন সাময়িক বিরতির মধ্যে দিয়ে যাচ্ছে । ভারতের আসন্ন টুর্নামেন্ট এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তার আগে আজ বিসিসিআই সদর দপ্তরে নির্বাচক প্রধান অজিত আগরেকরের উপস্থিতিতে এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয় । কারা সুযোগ পেলেন ভারতীয় দলে চলুন এক নজরে দেখে নেই।
শুভমন গিল এক বছরেরও বেশি সময় পরে টি টোয়েন্টি দলে ফিরেই সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন। তবে দলে নেই যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার। মহম্মদ সিরাজকেও এশিয়া কাপের দলে রাখা হয়নি। তবে সেটা সম্ভবত তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে।
এশিয়া কাপের ১৫ সদস্যের ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা ও রিঙ্কু সিং ।
এছাড়া ১৫ জনের দলের সাথে পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচ জনের মধ্যে কাউকে মূল দলে সুযোগ দেওয়া হবে।

0 Comments