VOICE TAKE মালদা: একদিকে যখন চলছে পাড়ায় সমাধান রাজ্য সরকারের অন্যদিকে ঘূর্ণিঝড় বিধ্বস্ত পরিবারগুলোর কাছে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন ব্লক প্রশাসন ও জন-প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন ব্লক প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘুর্নিঝড়ে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের পীরগঞ্জ এলাকায় প্রায় ৭০ টি বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ভেঙ্গে গিয়েছে একাধিক কাচা বাড়ি। কয়েকটি বাড়ির উপরে ভেঙ্গে পড়েছে গাছ। হতাহতের খবর পাওয়া না গেলেও প্রচন্ড ক্ষতির মুখে পড়েছে দিনমজুর পরিবারগুলো। স্থানীয়রা জানান, এদিন সন্ধ্যায় হঠাৎই তীব্র ঝড় শুরু হয়। এর পর সেই ঝড় ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে খেতে ক্রমশ পীরগঞ্জ গ্রামের দিকে এগিয়ে আসে। ঝড়ের দাপটে তছনছ হয়ে যায় ৭০ টি পরিবার। রাতেই ক্ষতিগ্রস্ত অনেক পরিবার সর্বস্ব হারিয়ে ঠাঁই নেয় খোলা আকাশের নিচে। খবর পেয়ে সকালে এলাকায় ছুটে যায় ব্লক প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী তুলে দেন তাঁরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান,সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মা মন্ডল ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কাউসার আলম সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পলিথিন,চাল,কাপড় ও মশারী সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, ঝড়ের তান্ডবে অনেক বাড়ির ক্ষতি হয়েছে। এখানে অনেকেই দিনমজুর। তাঁরা দিন আনেন দিন খান। এমন পরিস্থিতিতে নিজেদের বাড়ি ঠিক করা অসম্ভব।

0 Comments