VOICE TAKE:
মল্লারপুর, বীরভূম:
জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ফের অশান্ত হয়ে উঠল কোট গ্রাম। গতকাল রাতে দুই প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের চারজনকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ। অভিযোগ, সংঘর্ষের পর রাতেই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত গ্রামে পৌঁছয় পুলিশবাহিনী। আজ সকাল থেকেই মোতায়েন রয়েছে অতিরিক্ত ফোর্স। সকালে তল্লাশি অভিযান চালিয়ে গ্রামের এক মাঠের মধ্যে প্লাস্টিকের বালতিতে রাখা থলের ভিতর থেকে প্রায় ১০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। বিকেল নাগাদ ঘটনাস্থলে পৌঁছেই বোম স্কোয়াড মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পুলিশ জানিয়েছে, কারা এই বোমা এনে রেখেছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। গ্রামে চাপে উত্তেজনা, টহল চলছে লাগাতার।

0 Comments