Header Ads Widget

মালভর্তি ট্রাক ও তীর্থযাত্রী বোঝাই স্করপিও মুখোমুখি সংঘর্ষ

VOICE TAKE : ফের দুর্ঘটনা এশিয়ান হাইওয়েতে। এবার এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পেছনে ধাক্কা তীর্থযাত্রী বোঝাই ছোট গাড়ির। ঘটনায় আহত হয়েছেন ছোটো গাড়ির চারজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি শহর সংলগ্ন ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এলাকায়। জানা গেছে, তীর্থযাত্রী বোঝাই ছোট গাড়িটি গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ি হয়ে বাবাধামের উদ্দেশ্যে যাচ্ছিল। সে সময় ঠাকুরপাট সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের ওপরে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি। দুমড়েমুচড়ে যায় ছোটো গাড়িটির সামনের অংশ। আহত হন ছোটো গাড়ির চালকসহ চারজন। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয়রা। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্ৰস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে খবর লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি।

Post a Comment

0 Comments