VOICE TAKE : স্বামীকে খুনের ঘটনার স্ত্রী সহ প্রেমিককে গ্রেফতার করলো গোঘাট থানার পুলিশ। জানা গেছে মিতা দাস,ও প্রেমিক তন্ময় দাসের যোগসাজশে বরুন দাস কে খুন করার অভিযোগ হয়।পরিবার সূত্রে জানা যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারে গিয়ে বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল গোঘাট ১ নম্বর ব্লকের রঘুবাটী পঞ্চায়েতের বাসিন্দা বরুন দাস।রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পাড়ের জঙ্গল থেকে বরুন দাসের পচাগলা দেহ উদ্ধার করে গোঘাট পুলিশ। ঘটনার পরই তদন্ত শুরু করে গোঘাট থানা পুলিশ।মৃত ব্যক্তি বরুন দাসের স্ত্রী ও তার প্রেমিক তন্ময় দাসকে আটকে করে লাগাতার জেরার পর দুজনেই পরিকল্পনা মাফিক খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশ জানায়, ঘটনাস্থলে থেকে ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবার থানাতে নিখোঁজ অভিযোগে দায়ের করার পরই তদন্তে নেমে তাদের গ্রেপ্তার করে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে।

0 Comments