VOICE TAKE: ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে আজ থেকে । রোহিত শর্মা এবং বিরাট কোহলির মত দুইজন কিংবদন্তি ক্রিকেটারের অবসরের পর প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত । আজ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটা থেকে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল । নয়া অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমন গিল । তার নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট এ প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত । নয়া ভারত অধিনায়ক এর কাজ টা কঠিন হতে চলেছে সেটা সহজেই বোঝা যাচ্ছে । ব্রিটিশ ভূমে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। ইংল্যান্ড নিজেদের ঘরের মাঠে বরাবর শক্তিশালী পরিসংখ্যান সেই কথা বলে। শেষবার ভারত ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে সিরিজ হারিয়েছিল ২০০৭ সালে রাহুল দ্রাবিড় এর নেতৃত্বে। এরপর ব্রিটিশদের ঘরের মাঠে প্রত্যেকটা সিরিজ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে । এছাড়া এবারের দলে সিনিয়র খেলোয়াড় বলতে জাদেজা , বুমরা এবং কে এল রাহুল বাকি সকলের অভিজ্ঞতা সীমিত । সুত্র মারফত খবর বিরাটের ছেড়ে যাওয়া ৪ নম্বর পজিশনে ব্যাট করবেন গিল । সেক্ষেত্রে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল এর সাথে রাহুল এর ওপেনিং এ নামার সম্ভাবনা বেশি । দলে প্রথমবারের মতো সুযোগ পেতে পারেন সাই সুদর্শন । দেখা যাক রোহিত পরবর্তী যুগে লাল বলের ক্রিকেটে ভারত কেমন ভাবে শুরু করতে পারে ? অপেক্ষায় ক্রিকেট মহল।
প্রথম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ - যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল , সাই সুদর্শন / করুন নায়ার , শুভমন গিল , নীতিশ কুমার রেড্ডি, ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা , ওয়াশিংটন সুন্দর , শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ।

0 Comments