Header Ads Widget

কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপি জেলা সভাপতি চন্ডীচরণ রায়ের নামে পড়লো পোস্টার

কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপি জেলা সভাপতি চন্ডীচরণ রায়ের নামে পড়লো পোস্টার। তার সাথে বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর ছবিসহ নাম দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য। 

 আজ কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপি কার্যালয়ে বর্তমান ভারতের পরিস্থিতি সহ একাধিক বিষয় নিয়ে বিকশিত ভারতবর্ষের উপর বিষয়কে জোর দিয়ে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ঠিক বিকেল তিনটে নাগাদ কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্র মন্ত্রী তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী সহ প্রদেশ এবং জেলা স্তরের বহু নেতৃত্বরা। একেবারে সাজো সাজো রব ছিল কার্যালয়ের বাইরে গেট জুড়ে। কিন্তু সকাল হতেই সেই অনুষ্ঠানের গেটেই লাগানো হলো দলের বিরুদ্ধেই পোস্টার। যে পোস্টারে কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপি জেলা সভাপতি চণ্ডীচরণ রায় এবং বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহের ছবি সহ নাম লিখে পোস্টার টাঙ্গানো হয়। যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, তৃণমূলের দালাল চোর পরকীয়ায় লিপ্ত চণ্ডীচরণ রায় এবং দীপাঞ্জন গুহকে এবং তাদের অনুগামীদের হাঁটাও। কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপি বাঁচাও। 
এর পাশাপাশি এই পোস্টারের ঠিক নিচে লেখা রয়েছে কলকাতা উত্তর শহরতলী বিজেপি কর্মীবৃন্দ। কে বা কারা এ ধরনের পোস্টারটা নিয়েছে সেই নিয়ে স্পষ্ট কোন তথ্য না থাকলেও সাত সকালে আগরপাড়ায়, জেলা কার্যালয়ের চারিপাশে এই ধরনের পোস্টারে ভরে গিয়েছে।

Post a Comment

0 Comments