উচ্চমাধ্যমিক মেধা তালিকায় শান্তিনিকেতন-বোলপুর মিলিয়ে এক ইতিহাস , রাজ্যের মেধা তালিকায় প্রথম দশে একই বিদ্যালয়ের দুই ছাত্র


VOICE TAKE : এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় উজ্জ্বল কৃতিত্ব দেখিয়েছে বোলপুরের ছাত্রছাত্রীরা। বোলপুর বাইপাস এলাকার পরন্তপ মুখোপাধ্যায় রাজ্য স্তরে ষষ্ঠ স্থান দখল করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। একই স্কুলের আরেক কৃতি ছাত্র, সুরুলের অনুভব মণ্ডল পেয়েছেন অষ্টম স্থান, যার প্রাপ্ত নম্বর ৪৯০।

এই দুই মেধাবী ছাত্রই পড়াশোনা করেছে শান্তিনিকেতনের ‘নভনালন্দা উচ্চমাধ্যমিক বিদ্যালয়’-এ। উল্লেখযোগ্যভাবে, এই স্কুল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষায়ও রাজ্যের প্রথম দশে স্থান পেয়েছিল দুইজন ছাত্রছাত্রী। ফলে এই স্কুল ক্রমশই জেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ হয়ে উঠছে। অন্যদিকে, বোলপুরের নিচুপট্টি এলাকার নিরোধ বরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র দীপ অধিকারী এবারে রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছেন। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। এই সাফল্যে খুশি অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, ছাত্রদের নিয়মিত পরিশ্রম, শিক্ষকদের নিবেদন এবং পরিবারের সহযোগিতার ফলেই এই ঐতিহাসিক সাফল্য।এখন শুধু বোলপুর বা শান্তিনিকেতন নয়, গোটা জেলার শিক্ষার মান যে দ্রুত উন্নত হচ্ছে তারই প্রমাণ এই ফলাফল। এই কৃতিত্ব জেলার গর্ব এবং আগামী প্রজন্মের 

অনুপ্রেরণা।