লাল বলের ক্রিকেট থেকে অবসর রোহিত শর্মার, ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক কে ?
VOICE TAKE : আইপিএলের মাঝেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এল খারাপ খবর।
ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেই গত বছর জুনে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন হিটম্যান । এবার তিনি সরে দাঁড়ালেন টেস্ট ক্রিকেট থেকে । এখন থেকে তিনি শুধুমাত্র দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলবেন । ঘরের মাঠে গতবছরের শেষে নিউজিল্যান্ড এর বিপক্ষে টেস্ট সিরিজ ও এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকার সিরিজ হারে ভারত । হাতছাড়া হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ । টেস্টে ব্যাটসম্যান ও অধিনায়ক দুই ভূমিকায় চূড়ান্ত ব্যর্থ হন রোহিত শর্মা। রোহিতের বয়সও ৩৭ ছাড়িয়েছে , সেই জায়গা থেকে ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ কে মাথায় রেখে লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন রোহিত এমনটাই মনে করছে ক্রিকেট মহল। ওয়ানডে ও টি টোয়েন্টিতে ২০০৭/৮ সাল নাগাদ রোহিতের অভিষেক হলেও ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট এ রোহিত সুযোগ পান অনেক পরে । ২০১৩ সালে সচিন তেন্ডুলকর এর বিদায়ী টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ইডেনে প্রথম টেস্ট দলের হয়ে সুযোগ পান রোহিত । প্রথম ম্যাচেই ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার । ২০২১ সালে বিরাট কোহলিকে সরিয়ে টেস্টে অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে । মোট ৬৭ টি টেস্ট খেলে রোহিতের সংগ্রহ ৪৩০১ রান যার মধ্যে সেঞ্চুরি রয়েছে ১২ টি আর হাফ সেঞ্চুরি ১৮ টি, সর্বোচ্চ রান ২১২ ।
সামনেই ইংল্যান্ড সফর তার আগেই রোহিত শর্মার এই সিদ্ধান্ত । ভারতীয় ক্রিকেট বোর্ড এই পরিস্থিতিতে এমন একজন ক্রিকেটারকে টেস্ট দলের অধিনায়ক এর দায়িত্ব দিতে চাইবে যিনি আগামী বেশ কয়েক বছর এই দায়িত্ব পালন করবেন। ভবিষ্যতের টেস্ট অধিনায়ক হিসেবে তালিকায় একাধিক নাম চর্চায় থাকলেও সবার আগে থাকবেন শুভমন গিল । আগামী ইংল্যান্ড সফরে কার কাঁধে অধিনায়কত্বের গুরুদায়িত্ব দেয় ভারতীয় বোর্ড সেটাই এখন দেখার।


0 Comments