রোহিত-কোহলির জায়গায় কারা? ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে ঢোকার প্রবল দাবিদার দুইজন 


VOICE TAKE: সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র রোহিত শর্মা ও বিরাট কোহলি। আইপিএল শেষ করেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল , সেখানে বিরাট - রোহিতের জায়গায় কোন ক্রিকেটারদের সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট ? সেটাই আমরা এই প্রতিবেদনে তুলে ধরবো।  

রোহিত শর্মা অবসর নেওয়ায় দলের ওপেনিং জুটিতে বদল আসবে । সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল এর সাথে কে এল রাহুল এর ওপেন করার সম্ভাবনা বেশি । রাহুল এর দক্ষিণ আফ্রিকা , অস্ট্রেলিয়া , ইংল্যান্ড এর মাটিতে অনেক অভিজ্ঞতা আছে। রাহুলকে যদি কোনো কারণে ওপেন করতে না দেখা যায় তার বদলে শুভমন গিলকেও দেখা যেতে পারে । এছাড়া এই পাঞ্জাব তনয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন । শুরুতে বদল না হলেও মিডল অর্ডারে দুই জন ক্রিকেটারের সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা।  



শ্রেয়স আয়ার : দুর্দান্ত ফর্মে আছেন শ্রেয়স আয়ার । ২০২৪ থেকে এখনো অবধি সময়টা খুব ভালো যাচ্ছে এই ক্রিকেটার এর । ২০২৪ এ কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছিলেন , তারপর মুম্বাই এর হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুন পারফর্ম করে জাতীয় দলে কামব্যাক করেন । একদিনের আন্তর্জাতিক ম্যাচে শ্রেয়স এর পারফরম্যান্স ছিল দুর্দান্ত । ২০২১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও খুব একটা টেস্ট দলে জায়গা পাননি এই ক্রিকেটার । বিরাট কোহলির অবসরের ফলে তিন বা চার নম্বরে ভালো বিকল্প হতে পারেন পাঞ্জাব কিংস এর বর্তমান অধিনায়ক।  



সরফরাজ খান: অনেকে করুন নায়ার এর কথা বললেও তাকে সুযোগ নাও দিতে পারে নির্বাচকরা । মূলত তার বয়স এর কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে পারে দল গঠনকারী কমিটি । তার জায়গায় তরুণ তুর্কি সরফরাজ খানকে সুযোগ দিতে পারেন তারা । সরফরাজ গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন । ৬ টি ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ১ টি শতরান ও ৩ টি অর্ধশতরান । বিরাট - রোহিতের জায়গায় সরফরাজকে বিকল্প ভাবতেই পারে নির্বাচক কমিটি।  


আগামী ২৩ বা ২৪ শে মে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে । বিরাট - রোহিতের মত তারকাদের জায়গায় কারা সুযোগ পাবেন ? তা জানার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।