ট্রাক্টর ভাড়া করে আত্মসাতের অভিযোগ জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকায়
VOICE TAKE: এলাকার ট্রাকটর ভাড়াই নিয়ে সেই ট্রাকটরের কাগজপত্র নিজের নামে করিয়ে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া ফাঁড়ির পুলিশ । জামুরিয়ার বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মন্ডলের কাছ থেকে জামুরিয়ার থানার শ্রীপুর ফাঁড়ির সুমিত কুমার নামে এক ব্যক্তি মাসিক ১২০০০ টাকা চুক্তি হিসাবে ভাড়ায় ট্রাক্টর নিয়ে তার কাছ থেকে নিয়ে যায়। দু তিন মাস সুমিত কুমার আশিস কুমার মন্ডলকে মাসিক ১২০০০ টাকা করে দেয়। তারপর বিভিন্ন অজুহাত দেখিয়ে ধীরে ধীরে সুমিত কুমার তার ফোন বন্ধ করে দেয়।
চিন্তিত অবস্থায় বারুল গ্রামের বাসিন্দা আশীষ কুমার মন্ডল জামুরিয়া থানায় সুমিত কুমারের নামে এক অভিযোগ দায়ের করলে , অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করে শ্রীপুর এলাকা থেকে সুমিত কুমারকে গ্রেপ্তার করে।
চলতি মাসের আট তারিখ জামুরিয়া থানার পুলিশ সুমিত কুমার কে আদালতে পেশ করলে মহামান্য আদালতের কাছে চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান জামুরিয়া থানার পুলিশ। চারদিন পুলিশি হেফাজতে থাকার পর সুমিত কুমারের কাছ থেকে ট্রাক্টর উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ।
জামুরিয়া থানায় ১১ তারিখ এক সাংবাদিক সম্মেলনে করে ডিসি সেন্ট্রাল ধ্রুবদাস সাংবাদিক সম্মেলনের বিষয়টি বিস্তারি
ত জানান
।


0 Comments