বিরতির পর আজ থেকে শুরু আইপিএল , ডু অর ডাই ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স
VOICE TAKE: অপেক্ষার প্রহর শেষ । দীর্ঘ ১০ দিন বিরতির পর আবার শুরু হচ্ছে আইপিএল ২০২৫ । ভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতির কারণে গত ৮ ই মে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয় । তারপর অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয় টুর্নামেন্ট । সেই বিরতি কাটিয়ে আবার আজ থেকে শুরু হচ্ছে বাকি ম্যাচগুলো ।
আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফে তাদের স্থান ইতিমধ্যে নিশ্চিত করে ফেলছে , কিন্তু কলকাতার প্লে অফে পৌঁছানোর অঙ্ক খুবই জটিল । গ্রুপ পর্বে নিজেদের ২ টো ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট অর্জন করবেন অজিঙ্কা রাহানেরা । তারপর নাইটদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। কলকাতার দুই বিদেশী মঈন আলি ও রভম্যান পাওয়েল দলের সাথে যোগ দেননি , অর্থাৎ এই দুজনকে বাকি ম্যাচ গুলোতে পাওয়া যাবে না । বাকি বিদেশীরা সবাই বেঙ্গালুরুতে সরাসরি দলের সাথে যোগ দিয়েছেন। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে নাইটদের প্রত্যেক বিভাগকে তাদের সেরা খেলাটা খেলতে হবে । কিন্তু এখানেই সমস্যা গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের । ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। যেদিন ব্যাটিং ইউনিট ভালো খেলছে সেদিন বোলিং ইউনিট ভালো খেলতে পারছে না আবার বোলারদের সাফল্যের দিনে ব্যাটাররা ভোগাচ্ছে দলকে। এছাড়াও ব্যাটিং অর্ডার সাজানো থেকে বোলিং পরিবর্তন সবেতেই অধিনায়ক অজিঙ্কা রাহানের সিদ্ধান্ত নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই এতগুলো সমাধান করে আজ কলকাতাকে জিততে হবে বড় ব্যবধানে । শেষ পর্বে নেট রান রেট ফ্যাক্টর হতে পারে। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির খোশমেজাজে আছে । পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করতে তারা আজকের ম্যাচ জিততে চাইবে। আরসিবি অধিনায়ক রজত পাতিদার এর চোট রয়েছে , সুতরাং তাকে আজকের ম্যাচে নাও পাওয়া যেতে পারে । এছাড়া জস হেজেলহুড কেও পাবে না আরসিবি। আজকের ম্যাচ বেঙ্গালুরু সমর্থকদের কাছে বিশেষ , কারণ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আজ আবার খেলতে নামবেন বিরাট কোহলি । তাকে সম্মান জানাতে সমর্থকরা সাদা টেস্ট জার্সি পরে আসবেন । আজকের ম্যাচ উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা নির্দ্বিধায় বলাই যায়। একদিকে কে কে আরের প্লে অফে ঢোকার লড়াই অপরদিকে বেঙ্গালুরুর প্রথম দুইয়ে নিজেদের অবস্থান মজবুত করার লড়াই । দেখা যাক কোন দল শেষ অবধি নিজের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়?

.jpeg)
0 Comments