বাতিল হলো ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি , ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল এর রায় ঘোষণা সুপ্রিম কোর্টের
বিরাট রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট , শোরগোল পড়ে গেল গোটা দেশে । একধাক্কায় বাতিল হল ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি । ২০১৬ সালে নিয়োগ হওয়া এসএসসির পুরো প্যানেল বাতিল করলো দেশের সর্বোচ্চ আদালত। আগে ২০১৬ সালে নিয়োগ হওয়া এসএসসির পুরো প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে চাকরিপ্রার্থীদের আইনজীবীরা । আজ সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শিক্ষকদের পুরো প্যানেল বাতিল ঘোষণা করা হয় । সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে যোগ্য অযোগ্য চাকরিপ্রার্থীদের পুরো আলাদা করা সম্ভব নয় , তাই এই পুরো প্যানেল বাতিল এর সিদ্ধান্ত নেওয়া হলো। চাকরি বাতিল এর পাশাপাশি পুরো বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে । প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান করে । সিবিআইকে নিয়োগ দুর্নীতির তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। রায় শুনে কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারারা। মহামান্য আদালতের রায় শুনে বিজেপি রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার বলেন এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী মমতা ব্যানার্জি। যারা ঘুষ নিয়েছেন চাকরি দেওয়ার জন্য তাদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী বাকিদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন । ভারতীয় জনতা পার্টি চাকরিহারাদের পাশে আছে এ কথা জানান বিজেপি সভাপতি । রামনবমীর পর বিজেপি সৎ ভাবে পাওয়া চাকরিপ্রার্থীদের পাশে থাকার জন্য আন্দোলনে নামবে । এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন " বিচারপতির রায়কে আমি সস্মান করি , চাকরিহারাদের পাশে রাজ্য সরকার সবসময় থাকবে " ।

.jpeg)
0 Comments