Header Ads Widget

আজ বিরাট - রজত পাতিদারদের প্রথম হোম ম্যাচ , প্রতিপক্ষ গুজরাট টাইটানস

আজ বিরাট - রজত পাতিদারদের প্রথম হোম ম্যাচ , প্রতিপক্ষ গুজরাট টাইটানস 




নতুন মরসুমে দুর্দান্ত ফর্মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে ঘরের মাঠে বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে নতুন অধিনায়ক রজত পাতিদার। এই মরশুমে আজ প্রথম হোম ম্যাচ খেলবে আরসিবি (RCB)। চিন্নাস্বামী স্টেডিয়ামের ইতিহাস বলছে, এই মাঠে বিশাল রান ওঠে না। তবে, ব্যাটিং সহায়ক এই পিচে একেবারে যে খারাপ রান হয়, তা-ও নয়। সচরাচর এই মাঠে ২০০-২১০ রান ওঠে। আর, সেটাকেই গড় স্কোর হিসেবে ধরা হয়ে থাকে। ব্যাটসম্যানরা এখানে পিচের বাউন্সের ওপর নির্ভর করতে পারেন। কারণ, বল খুব বেশি বাউন্স হয় না। ফলে, তাঁরা বেশ নির্ভয়েই পেস বোলিংয়ের বিরুদ্ধে খেলতে পারবেন। ফলে উভয় দলের ব্যাটাররাই এখানকার পিচ থেকে বেশ সুবিধা পাবেন বলেই আশা করা হচ্ছে।

অবশ্য, পাওয়ারপ্লে-তে পেসার আর স্পিনাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারেন। সিরাজ, হ্যাজলউড ও রশিদ খানের মতো বোলাররা গতির চেয়েও সুইংয়ের মাধ্যমে সেই সুবিধা কাজে লাগাতে চাইবেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মাঠে হওয়া ৯৫টি আইপিএল ম্যাচের মধ্যে ৫০টি ম্যাচই পরে ব্যাট করা দলই জিতেছে। আর প্রথম ইনিংসে ব্যাট করা দল জিতেছে ৪১টি ম্যাচ। 


Post a Comment

0 Comments