Header Ads Widget

লখনউ এর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ঠাঁই হলো না রোহিত শর্মার

হতবাক করা সিদ্ধান্ত নিলো মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট , রেগে আগুন ক্রিকেটপ্রেমীরা


অবাক করে দেওয়ার মতো সিদ্ধান্ত মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের। আজ লখনউ সুপার জায়ান্ট এর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স এর প্রথম একাদশ ও এমনকি ইমপ্যাক্ট সাব তালিকার বাইরে রাখা হয়েছিল মুম্বাইকে পাঁচবার আইপিএল জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে । এই সিদ্ধান্ত কেউ মেনে নিতে পারছেন না । ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে জানানো হয়েছে যে চোটের কারণে রোহিত দলের বাইরে , কিন্তু ক্রিকেট মহলের ধারণা ফর্মে না থাকায় আজ বসানো হয়েছে হিটম্যানকে। এবারের আইপিএলে এখনো সেভাবে ছন্দ খুঁজে পায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা । গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে জয় পেলেও আজ আবার লখনউ এর কাছে হেরেছে হার্দিক পাণ্ডিয়া - উইল জ্যাকসরা । আজকে হারের পর টেবিলের ৭ নম্বরে নেমে গেছে মুম্বাই । এর পর আগামী সোমবার ৭ এপ্রিল ঘরের মাঠ ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই । ওই দিন রোহিতকে দলে রাখা হবে কি না ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন । অধীর আগ্রহে অপেক্ষায় মুম্বাই ইন্ডিয়ান্স এর সমর্থকরা । 

Post a Comment

0 Comments