Header Ads Widget

বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রাজ্য বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ

 বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রাজ্য বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ, পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার


VOICE TAKE

রাজ্য রাজনীতির অন্যতম বহুল আলোচিত, চর্চিত , সংবাদ শিরোনামের প্রথম দিকে থাকা ব্যক্তিত্ব রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন । অর্থাৎ এই দাপুটে নেতা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে , পাত্রী বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার । আজ সন্ধ্যায় নিউটাউনের বাসভবনে রেজিস্ট্রি বিয়ে সারছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি । অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে এই নেতার বিয়ে । ২০২১ সালে মর্নিং ওয়াক এর সময় আলাপ হয় এই দুই জনের । তার থেকে দীর্ঘ চার বছর পর পরিণতি পাচ্ছে তাদের সম্পর্ক। দিলীপ বাবু দীর্ঘদিনের আরএসএস এর প্রচারক ছিলেন , তারপর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পান , ২০১৬ সালে কংগ্রেসের জ্ঞানসিং সোহন পালকে হারিয়ে খড়গপুর কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন, রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব, ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা থেকে সাংসদ হয়েছিলেন ।কেন্দ্রীয় সহ সভাপতির মতো গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি দায়িত্ব পালন করেছেন l  আজ সকালে দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে বিবাহের শুভেচ্ছা জানিয়ে যান রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে, সুনীল বনসল, সতীশ ধন্দ সহ একাধিক নেতৃত্ব।  রাজনীতির ময়দানে দিলীপ ঘোষের বিপরীত মেরুতে অবস্থান করলেও দিলীপ বাবুর বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শাসক দলের একাধিক নেতা । কল্যাণ মজুমদার ,  শওকত মোল্লা , কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন । বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ তো আবার রীতিমত মিষ্টি বিতরণ করেছেন । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন ফুলের তোড়া । রাজ্য রাজনীতির হেভিওয়েট এই নেতার বিয়েতে খুশির আমেজ বাংলার রাজনৈতিক মহলে ।

Post a Comment

0 Comments