Header Ads Widget

বৃষ্টিস্নাত চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে হারাল পাঞ্জাব কিংস,

বৃষ্টিস্নাত চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে হারাল পাঞ্জাব কিংস, জয়ের কৃতিত্ব বোলারদের



RCB: - 95/9 (14 OVER)
PBKS:- 98/5 (12.1 OVER)

VOICE TAKE 

IPL 2025 RCB VS PBKS: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১৪ ওভারের ম্যাচে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৯৫ । টিম ডেভিড ও রজত পাতিদার ছাড়া কোনো ব্যাটার দুই অংকের রানে পৌঁছাতে পারেনি। ম্যাচের আগে থেকেই শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি, একাধিকবার খেলা শুরু করার চেষ্টা করা হলেও বার বার বাধাপ্রাপ্ত হয় । অবশেষে ম্যাচ শুরু হয় রাত সাড়ে ৯ টার পর । বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা কমিয়ে এনে ১৪ ওভার করা হয় । চিন্নাস্বামীতে আজ টস জেতেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আয়ার , টসে জিতে তিনি ঘরের দলকে তিনি ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানান। আর ইনিংসের শুরুতেই আরসিবির ব্যাটিং লাইন আপে ধস নামে । ফিল সল্ট,বিরাট কোহলির মত তারকা ব্যাটার রা নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন । ম্যাচে জাঁকিয়ে বসেন পাঞ্জাব কিংস এর বোলাররা । বেঙ্গালুরুর টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার সব ব্যাটার রা রীতিমত নাকানি চোবানি খান ব্যাট করতে নেমে । একমাত্র ব্যতিক্রম টিম ডেভিড । তিনি রুখে না দাঁড়ালে আরসিবির রান ৯৫ হতো না । ২৬ বলে অর্ধশতরান পূরণ করেন এই অজি খেলোয়াড়। পাঞ্জাবের চার জন বোলার দুটি করে উইকেট নেন । ৯৬ রানের আপাত সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মসৃণ হয়নি পাঞ্জাবের । ২২ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় । ৮ ওভারের মাথায় ৪ উইকেট হারিয়ে ফেলে প্রীতি জিন্টার দল, স্কোরবোর্ডে রান তখন ৫৩ । মনে হচ্ছিল এই ম্যাচ আরসিবিও জিততে পারে । পরপর উইকেটের পতন হলেও নেহাল ওয়াধেরা ১৯ বলে ৩৩ রানের গুরুত্বপুর্ন ইনিংস খেলেন, আর তার সুবাদেই বেঙ্গালুরুকে হারায় পাঞ্জাব। ম্যাচ হারলেও ভালো বোলিং করেন জোস হেজেলউড ও ভুবনেশ্বর কুমার। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিকি পন্টিংয়ের ছাত্ররা ।

Post a Comment

0 Comments