Header Ads Widget

বাইকে "জয় শ্রী রাম" লেখা পতাকা থাকায় বিধানসভা চত্বরে ঢুকতে বাধাদানের অভিযোগ , প্রতিবাদে শুভেন্দু অধিকারী

 বাইকে "জয় শ্রী রাম" লেখা পতাকা থাকায় বিধানসভা চত্বরে ঢুকতে বাধাদানের অভিযোগ , প্রতিবাদে শুভেন্দু অধিকারী




বাইকে জয় শ্রী রাম লেখা পতাকা থাকায় বিধানসভা চত্বরে ঢুকতে বাধাদান করা হলো। ঘটনাটি আজকে দুপুরের। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এর আপ্তসহায়ক এর বাইকে ছিল জয় শ্রী রাম লেখা গেরুয়া পতাকা । তিনি বিধানসভা চত্বরে ঢুকতে গেলে তাকে বাধাপ্রদান করে নিরাপত্তারক্ষীরা । বলা হয় যে এই পতাকা খুলে না আসলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না । ঘটনা শুনে তীব্র প্রতিবাদ করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন "গতকাল রামনবমী পালিত হয়েছে আজ দশমী, গেরুয়া পতাকা থাকতেই পারে বাইকে । এটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ , পাকিস্থান তো নয় যে গেরুয়া পতাকা এখানে নিষিদ্ধ আছে । " এই ঘটনায় এখনো অবধি শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি ।

Post a Comment

0 Comments